1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক, নির্বিকার পর্তুগাল দূতাবাস - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :

হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক, নির্বিকার পর্তুগাল দূতাবাস

  • আপডেটের সময়: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৩ ভিউ

স্টাফ রিপোর্টারঃ জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা, প্রতিবাদী তারুণ্যের প্রতীক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি` সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় `ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার গভীরভাবে শোকাহত বার্তা এবং সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, তাঁর মৃত্যুতে ২০ ডিসেম্বর (শনিবার)২০২৫ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসাবে বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা-প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

গত শুক্রবার ১৯ ডিসেম্বর শহিদ শরিফ ওসমান হাদির রুহের মাগফেরাতের জন্য বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এবং বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে ওয়েবসাইট ও ফেইসবুক পেইজ শোকবার্তা জানালেও তার কোন প্রমাণ পাওয়া জায়নি পর্তুগালে অবস্থিত বাংলাদেশ এম্বাসির ওয়েবসাইটে কিংবা ফেইসবুক পেইজে। এদিকে অনেকে দাবি তুলতেছেন রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিত হয়নি পর্তুগাল এম্বাসিতে। পর্তুগালে অবস্থানরত বাংলাদেশিদের অনেকের অভিযোগ করেন যে অনেক সময় এম্বাসিতে সাধারণ প্রবাসী অনেক ভোগান্তির শিখারও হন। প্রয়োজনীয় সেবা পেতে পোয়াতে হয় ভোগান্তি। অভিযোগের ব্যাপারে হবিগঞ্জ ১ নবীগঞ্জ বাহুবল আসন এর জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন প্রত্যাশী নাজমুল ইসলাম বলেন ফ্যাসিস্টদের পেতাআত্না এখনও অনেক মহলে রয়েছে আর পর্তুগালে অবস্থিত বাংলাদেশ এম্বাসি কি গণপ্রজাতন্ত্রে নয়? প্রজাতন্ত্রের কর্মচারিরা যদি রাষ্ট্রি আইন ভঙ্গ করে তাতে বুঝতে হবে জনগণের আমানত ও স্বার্থ নিরাপদ নয়। বিভিন্ন সময় শুনাগেলেও আজ তারা প্রকাশে অবস্থা নিয়েছেন আমি তার নিন্দা জানাই।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com