1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
সিলেটে বিপুল পরিমাণ বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ী আটক - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুরে পরিত্যক্ত অবস্থায় ১টি এয়ারগান উদ্ধার সিলেটে ইয়াবা ও মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে সিদ্ধান্ত অমান্য করায় বিএনপির ২৫ নেতা বহিষ্কার সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ নুরুল আমিন গ্রে’ফতার নবীগঞ্জে মানসিক রোগে আক্রান্ত যুবকের আ*ত্মহত্যা হবিগঞ্জ-১ আসনে শেখ সুজাত মিয়াকে ভোট দেওয়ার আহ্বান প্রবাসী সমাজসেবক গোলাম রব্বানীর হবিগঞ্জ-১ এ রেজা-সুজাতের হাড্ডাহাড্ডি লড়াই, সরগরম নির্বাচনী মাঠ মাধবপুরে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ নবীগঞ্জে আওয়ামীলীগ নেতার লোকজনের হামলায় রক্তাক্ত সাংবাদিক পরিবার

সিলেটে বিপুল পরিমাণ বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ী আটক

  • আপডেটের সময়: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫২ ভিউ

সিলেট প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৯।

আটককৃতরা হলেন— কোম্পানীগঞ্জ থানার পোটামারা এলাকার নাঈম উদ্দিনের ছেলে মো. ওয়ারিস আহমেদ (৩২), একই এলাকার আহাদ আলীর ছেলে জয়নাল আবেদীন (২৮) এবং আব্দুর রবের ছেলে মো. সোহেল আহমদ (২৭)।

র‍্যাব-৯ সূত্র জানায়, রোববার (১ ফেব্রুয়ারী) রাতে কোম্পানীগঞ্জ থানাধীন বাগজুর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সীমান্ত এলাকা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশাযোগে মাদকদ্রব্য নিয়ে কয়েকজন ব্যক্তি সিলেট সদরের দিকে আসছে।

এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৯ এর একটি আভিযানিক দল কোম্পানীগঞ্জ থানাধীন ইছা কলস ইউনিয়নের জুগিরগাঁও এলাকার একটি কাঁচা রাস্তায় চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট চলাকালে সিলেটগামী একটি সিএনজিকে থামানোর সংকেত দিলে ভেতরে থাকা তিনজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা তাদের আটক করেন।

র‍্যাব জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা তাদের হেফাজতে বিদেশি মদ থাকার কথা স্বীকার করে।পরে সিএনজি চালিত অটোরিকশাটি তল্লাশি করে ১১টি কাগজের কার্টুন ও তিনটি প্লাস্টিকের বস্তায় রাখা মোট ৮০৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আটককৃত ব্যক্তিদের ও উদ্ধারকৃত বিদেশি মদ কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com