1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বিয়ানীবাজারে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেটের সময়: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৭ ভিউ

বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের লামা পাতন গ্রামে বদর উদ্দিন (৫৬) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) রাতে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে বদর উদ্দিনকে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।তবে কী কারণে তিনি এ পথ বেছে নিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উজ্জামান বলেন, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com