সিলেট প্রতিনিধি : সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২১ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-সিলেট নগরীর মোগলাবাজার থানার সিলাম এলাকার মৃত আজির উদ্দিনের ছেলে মোঃ নাঈম (২৫) ও ওসমানীনগর থানার দশহাল এলাকার তেরা মিয়ার ছেলে উজ্জল মিয়া (৪৫)।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) দুপুর পৌণে ৩টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানাধীন পুরাতন জেল রোডস্থ লস্কর ডোর এন্ড কোম্পানী নামীয় দোকানের সামনে অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেফতার করা হয়।এ সময় তাঁদের কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাঁদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply