বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজার উপজেলায় হাইড্রোলিক ট্রাক্টর ও টমটমের মুখোমুখি সংঘর্ষে কামাল হোসেন (৪২) নামে এক যাত্রী নিহত হয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ৯টার দিকে উপজেলার আছিরগঞ্জ এলাকার বসন্তপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন উপজেলার তিলপাড়া ইউনিয়নের বড়াউট গ্রামের মক্তার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে আছিরগঞ্জের বসন্তপুর এলাকায় একটি হাইড্রোলিক ট্রাক্টরের সঙ্গে একটি যাত্রীবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে টমটমের এক যাত্রী গুরুতর আহত হন।পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে বিয়ানীবাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিজেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক্টরটি আটক করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাঁকে আটক করার চেষ্টা চলছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply