1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
সুনামগঞ্জে অবৈধভাবে তেল মজুতের দায়ে ব্যবসায়ীকে জেল-জরিমানা - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

সুনামগঞ্জে অবৈধভাবে তেল মজুতের দায়ে ব্যবসায়ীকে জেল-জরিমানা

  • আপডেটের সময়: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৬৩ ভিউ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে সোহেল চৌধুরী (৩৫) নামে এক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৮ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী তাকে এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত সোহেল চৌধুরী সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমেদাবাদ গ্রামের মৃত গিয়াস চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমেদাবাদ পয়েন্টে চৌধুরী ট্রেডার্সের স্বত্বাধিকারী সোহেল চৌধুরীর দোকানে তল্লাশি চালানো হয়।এ সময় সেখানে অবৈধভাবে মজুত করা ১১ ব্যারেল পেট্রোল পাওয়া যায়।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, বাজারে জ্বালানি তেলের অবৈধ মজুত ও অতিরিক্ত মুনাফার লোভ রোধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধ দমনে আমরা কঠোর অবস্থানে আছি। জরিমানার অর্থ ঘটনাস্থলেই আদায় করা হয়েছে।আসামিকে বর্তমানে জেলখানায় পাঠানোর প্রস্তুতি চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com