1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৬ জনের - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বাহুবলে আওয়ামী লীগ নেতার উপস্থিতিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন, ইউএনও-ওসির প্রতি নিন্দার ঝড় নবীগঞ্জ উপজেলা এনসিপি কর্তৃক ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সিলেটে বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভিডিও প্রকাশের পর নবীগঞ্জে প্রচারণা সামগ্রী অপসারণে প্রশাসনের অভিযান ভালোবাসার টানে পাকিস্তানি যুবক লাখাইয়ে ওসমানীনগরে চালককে হত্যা করে সিএনজি ছিনতাই কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ যুবক আটক জৈন্তাপুরে ৬৫ পিস ভারতীয় কম্বলসহ যুবক আটক কোম্পানীগঞ্জে বিজিবির ওপর মাদক কারবারিদের হামলা, ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ

পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৬ জনের

  • আপডেটের সময়: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১২২ ভিউ

রংপুর, কুষ্টিয়া ও বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে কুষ্টিয়ায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন ২ জন, রংপুরে বাসচাপায় মাহিন্দ্রার ৩ যাত্রী এবং বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো তথ্যে-

 

রংপুর

ঢাকা-রংপুর মহাসড়কের চায়নার মোড় এলাকায় সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-কুড়িগ্রামগামী পাভেল এক্সপ্রেস একটি মাহিন্দ্রাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিন যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরও দুই যাত্রী। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুর ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। তারা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৯টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের রানাখরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকজন যাত্রীসহ সিএনজি অটোরিকশাটি কুষ্টিয়া থেকে ভেড়ামারা অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের রানাখরিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পাথর বোঝায় ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তানিয়া খাতুন নামে সিএনজি যাত্রী ও সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হন।

 

বগুড়া

ঘন কুয়াশার কারণে বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুইজন। শুক্রবার সকালে নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাসস্ট্যান্ডে বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

কুন্দারহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খুলনা থেকে মাছবাহী একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। অপর দিকে বালুবাহী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঘন কুয়াশার কারণে রনবাঘা বাসস্ট্যান্ডে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাছবাহী ট্রাকের হেলপার নিহত হয়। এসময় গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com