1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
গাজায় গণহত্যার প্রতিবাদে শহরে রিক্সা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

গাজায় গণহত্যার প্রতিবাদে শহরে রিক্সা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ

  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১০৫ ভিউ

মাসুদ শিকদারঃ সাম্রাজ্যবাদী আমেরিকার মদদে ইসরাইলী বাহিনী গাজায় নারী-শিশু সহ নিরীহ জনসাধারণকে নির্বিচারে গণহত্যার প্রতিবাদে গতকাল খোয়াই ব্রীজ পয়েন্টে রিক্সা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কমরেড পীযূষ চক্রবর্তী, কার্যকরী সভাপতি মোঃ ধনু মিয়া, সাংগঠনিক সম্পাদক পলাশ চৌধুরী, আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ মারফত আলী প্রমুখ। সভায় বক্তাগণ বলেন- জাতিসংঘকে ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার মাধ্যমে ব্যবস্থা নিতে হবে। বিশ্বের মুক্তিকামী মানবিক মানুষ একত্রিত হয়ে সাম্রাজ্যবাদ আমেরিকা ও যুদ্ধবাজ ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাপ্ত হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com